# অ্যাডমিন প্যানেলে

শুরুতে আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকতেপারবোনা এজন্য অ্যাডমিন প্যানেলে ঢুকার জন্য সুপার অ্যাডমিন তৈরী করতে হয়

**সুপারউজার তৈরি করুন**

আপনার ডিজাঙ্গো প্রজেক্টের মূল ডিরেক্টরিতে গিয়ে একটি টার্মিনাল ওপেন করুন।টার্মিনালে নিম্নলিখিত কমান্ড টাইপ করেন, যার মাধ্যমে আপনি নতুন সুপারউজার তৈরি করতে পারবেন:

```bash
python manage.py createsuperuser
```

**ইনফরমেশন প্রদান করুন:** কমান্ড চালানোর পরে, আপনার টার্মিনাল প্রম্পট আপনাকে কিছু ইনফরমেশন দেবে, যাতে আপনি নতুন সুপারউজারের জন্য ইনফরমেশন প্রদান করতে পারেন। ইনফরমেশন যেমন ব্যবহারকারীর নাম, ইমেইল, এবং পাসওয়ার্ড।

{% hint style="success" %} <mark style="color:green;">সুপার ইউজার বানানোর সময় উইন্ডোজ এর ডিফল্ট কমান্ড প্রম্প ব্যবহার করুন গিট bash জাতীয় কমান্ড প্রম্প ব্যবহার করলে এরর শো করবে</mark>
{% endhint %}
