# প্যাকেজ তৈরি

নির্দিষ্ট কাজের সুবিধার জন্য পাইথন ফাইল গুলোকে একটি প্যাকেজ আকারে ব্যবহার করা হয়। মনে করি হিসাব নিকাশ করার জন্য আমরা কিছু পাইথন ফাইল বানিয়ে রেখেছি যা আমাদের বেশিরভাগ প্রোগ্রামে লাগে তাহলে আমাদের বানানো ওই ফাইল গুলো আমরা একটি প্যাকেজ বানিয়ে পরে প্যাকেজটি ব্যবহার করে দরকারি জিনিসগুলো ব্যবহার করতে পারি।

### উদাহরণ দেখা যাক :

&#x20;মনেকরি আপনি একটি প্যাকেজ তৈরি করতে চাচ্ছেন নামে math\_operations নামে এবং এর মধ্যে দুইটি পাইথন ফাইল থাকবে একটি যোগ করার জন্য অন্যটি বিয়োগ করার জন্য তাহলে যা যা করতে হবে&#x20;

* math\_operations নামে একটি ফোল্ডার বানাই
* &#x20;math\_operations ফোল্ডারের মধ্যে "addition.py" এবং "subtraction.py" নামে দুইটি ফাইল তৈরী করি&#x20;
* math\_operations ফোল্ডারের মধ্যে init.py নামে আরেকটি ফাইল বানাই এর মধ্যে আপাতত কিছু লিখার দরকার নেই&#x20;

**addition.py"** ফাইলে নিচের কোড লিখি&#x20;

```python
def add(x, y):
    return x + y
```

**"subtraction.py"** ফাইলে নিচের কোড লিখি&#x20;

```python
def subtract(x, y):
    return x - y
```

এবার math\_operations ফোল্ডার এর বাইরে যেকোন একটি পাইথন ফাইল তৈরী করি যেমন hello.py এবং hello.py ফাইলে math\_operations প্যাকেজটি ইম্পোর্ট করে "addition.py" এবং "subtraction.py" ফাইলে থাকা মেথড ব্যবহার করি।

**hello.py** ফাইলে নিচের কোড লিখি

```python
from math_operations import addition, subtraction

result_add = addition.add(5, 3)
print(result_add)  # Output: 8

result_sub = subtraction.subtract(10, 4)
print(result_sub)  # Output: 6

```

প্রোগ্রামটি রান করলে আমরা তার আউটপুট দেখতে পারবো

```
8
6
```

পরবর্তি তে কিভাবে একটি কমপ্লিট প্যাকেজ বানাতে হয় সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।
